সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৬৬ টাকা | চ্যানেল খুলনা

১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৬৬ টাকা

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবার বেড়েছে। এখন ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে ১ হাজার ৪৯৮ টাকা লাগবে। এই গ্যাসের আগের দাম ছিল ১ হাজার ২৩২ টাকা। সে হিসাবে ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ২৬৬ টাকা।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এলপিজির দাম বাড়ানোর এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ কেজি সিলিন্ডারের সঙ্গে সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে। তবে সরকারি এলপিজি কোম্পানির দামের পরিবর্তন হয়নি। সাড়ে ১২ কেজি সিলিন্ডার আগের দাম ৫৯১ টাকায় পাওয়া যাবে।

বিইআরসি জানায়, ডিসেম্বর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) যথাক্রমে প্রতি টন ৬৫০ মার্কিন ডলার এবং ৬৫০ মার্কিন ডলার ছিল। এটি জানুয়ারি মাসে কমে যথাক্রমে ৫৯০ এবং ৬০৯ ডলার হয়েছিল। এবার তা আবার বেড়ে প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) ৭৯০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

এদিকে ফেব্রুয়ারিতে অটোগ্যাসের দাম ধরা হয়েছে লিটারপ্রতি ৬৯ টাকা ৭১ পয়সা, যা জানুয়ারিতে ছিল ৫৭ টাকা ৪১ পয়সা এবং ডিসেম্বরে ছিল ৬০ টাকা ৪১ পয়সা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রেটিকুলেটেড এলপিজির প্রতি কেজি ১২১ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

অর্থনীতি আরও সংবাদ

সোনার দাম ভরিতে এক লাফে বাড়ল ২,২১৬ টাকা

আবারও বেড়েছে সোনার দাম, প্রতি ভরি ২২১৪৪১ টাকা

চট্টগ্রামে বন্যায় ৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত: অর্থমন্ত্রী

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা

সোনার দাম কমলো ভরিতে ৩,২৬৬ টাকা

তিন দিন কমার পর বাড়ল সোনার দাম, ভরিতে বৃদ্ধি ৪৪৩২ টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।