সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
হাত এখনও ট্রিগারে: ইরানের কড়া হুঁশিয়ারি, লেবাননে হামলায় নিহত ২০০ ছাড়াল | চ্যানেল খুলনা

হাত এখনও ট্রিগারে: ইরানের কড়া হুঁশিয়ারি, লেবাননে হামলায় নিহত ২০০ ছাড়াল

লেবাননে ইসরায়েলের বিমান হামলাকে যুদ্ধবিরতির ‘চরম লঙ্ঘন’ উল্লেখ করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, “তেহরানের হাত এখনও ট্রিগারের ওপরই রয়েছে।”

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, লেবাননে হামলা অব্যাহত থাকলে যেকোনো শান্তি আলোচনা অর্থহীন হয়ে পড়বে। ইসরায়েলকে চুক্তির প্রতি দায়বদ্ধ নয় বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে জানান, পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে ইরান এবং যেকোনো পরিস্থিতির জন্য সামরিক প্রস্তুতি আছে।

এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবাফও ইসরায়েলকে সতর্ক করে বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য কঠোর মূল্য দিতে হবে।

অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, গত ২৪ ঘণ্টায় লেবাননে শতাধিক বিমান হামলা চালানো হয়েছে। তাদের মতে, এসব হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর সামরিক স্থাপনা ও অস্ত্রভাণ্ডার। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।

লেবাননের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা বেড়ে ২০৩ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন হাজারের বেশি মানুষ।

রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় হামলার ফলে বহু ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এ পরিস্থিতিতে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন হামলাকে ‘হত্যাযজ্ঞ’ আখ্যা দিয়ে জাতীয় শোক ঘোষণা করেছেন। নিহতদের স্মরণে দেশজুড়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

মোদী: ‘বিপথগামী বাচ্চারা’ আমাকে গালি দিয়েছে, তবু ওদের ক্ষমা করে দিচ্ছি

শ্রীলঙ্কার সাবেক পুলিশ প্রধানের মৃত্যুদণ্ড

সাবেক পর্নো তারকা এবার কলম্বিয়ার সিনেটর

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০

বন্দিদের কাছে মাদক পৌঁছাতে গিয়ে ধরা পড়ল বিড়াল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।