সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও যুদ্ধের ক্ষতিপূরণ আদায় নিয়ে নতুন বার্তা মোজতবার | চ্যানেল খুলনা

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও যুদ্ধের ক্ষতিপূরণ আদায় নিয়ে নতুন বার্তা মোজতবার

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জানিয়েছেন, হরমুজ প্রণালি ব্যবস্থাপনা নিশ্চিতভাবেই একটি ‘নতুন ধাপে’ প্রবেশ করতে যাচ্ছে। একইসঙ্গে তিনি অঙ্গীকার করেছেন যে, যুদ্ধের ফলে হওয়া সব ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করবে ইরান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) তার দপ্তর থেকে এই বার্তাটি প্রকাশ করা হয় বলে জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

সর্বোচ্চ নেতা আলি খামেনির মৃত্যুর ৪০তম দিন উপলক্ষে এ বার্তা দেন মোজতবা খামেনি। তিনি তার বাবার মৃত্যুকে ইরানি জাতির জন্য একটি ‘ঐতিহাসিক আঘাত’ এবং দেশটির সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ‘বেদনাদায়ক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি ইরানের বর্তমান অবস্থানকে তার বাবার পথ ও উত্তরাধিকারের ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করেন।

হরমুজ প্রণালি প্রসঙ্গে মোজতবা খামেনি বলেন, ইরান এই কৌশলগত জলপথ নিয়ে নতুনভাবে চিন্তা করছে। বিস্তারিত ব্যাখ্যা না দিয়েই তিনি বলেন, “হরমুজ প্রণালির ব্যবস্থাপনা অবশ্যই একটি নতুন ধাপে প্রবেশ করবে।”

‘ইরান যুদ্ধ চায় না, তবে আগ্রাসনকারীরা শাস্তি পাবে’

যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের বিষয়ে তিনি বলেন, যুদ্ধের ফলে হওয়া সব ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করবে ইরান। এর মাধ্যমে দেশটি আইনি ও বস্তুগত জবাবদিহিতা নিশ্চিত করবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের দেশকে আক্রমণকারী আগ্রাসী শক্তিদের আমরা কোনোভাবেই শাস্তি না দিয়ে ছাড়ব না।” তিনি আরও বলেন, যুদ্ধের সব ক্ষয়ক্ষতির পাশাপাশি শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে ক্ষতিপূরণ দাবি করবে ইরান।

আগামী শনিবার থেকে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য আলোচনার প্রাক্কালে মোজতবা খামেনির পক্ষ থেকে এই কড়া বার্তা এলো। দুই সপ্তাহব্যাপী এই আলোচনা পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

আন্তর্জাতিক আরও সংবাদ

৫৪ বছর পর প্রথমবার পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় ঠাঁই হলো না কোনো মুসলিমের

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯০, এক দশকের মধ্যে সর্বাধিক প্রাণহানির রেকর্ড

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।