সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
হরমুজ থেকে ইরানকে টোল নিতে দেব না, টোল নেব আমরা | চ্যানেল খুলনা

হরমুজ থেকে ইরানকে টোল নিতে দেব না, টোল নেব আমরা

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা জাহাজ থেকে টোল নেওয়ার ব্যবস্থা করছে ইরান। ইতিমধ্যে দেশটি বিষয়টি কার্যকর করেছে বলেও শোনা গেছে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেছিলেন এক সাংবাদিক। তিনি প্রশ্ন করেন, ইরান হরমুজ থেকে টোল নেবে এমন কোনো চুক্তিতে তিনি রাজি হবেন কি না।

জবাবে ট্রাম্প বলেছেন, ইরানকে হরমুজ দিয়ে তারা টোল নিতে দেবেন না। এর বদলে যুক্তরাষ্ট্রই টোল নেবে। কারণ সেখানে তারা জয়ী হচ্ছেন। তিনি বলেন, “আমরা টোল নিলে বিষয়টি কেমন হবে? তাদের টোল নিতে দেব না, এর বদলে আমিই নেব। আমরা কেন টোল নেব না? আমরা বিজয়ী। আমরা (যুদ্ধে) জিতেছি।”

হরমুজ থেকে যদি যুক্তরাষ্ট্র টোল আদায় করতে চায় তাহলে দেশটির সেনাবাহিনীকে সেখানকার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে হবে। ইরানকে এক রাতে তছনছ করে দেওয়া হতে পারে, সেটি হতে পারে কাল রাতে নিজের বেধে দেওয়া সময়ের মধ্যে ইরান যদি কোনো চুক্তি না করে তাহলে দেশটিকে এক রাতে তছনছ করে দেওয়া হতে পারে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সেটি হতে পারে কাল রাতে।

গতকাল স্থানীয় সময় সোমবার তিনি এ কথা বলেন। ট্রাম্প ইরানকে ওয়াশিংটন ডিসির সময় অনুযায়ী মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময় দিয়েছেন। এ সময়ের মধ্যেই চুক্তি করতে হবে বলে হুমকি দিচ্ছেন তিনি। তবে ইরান জানিয়েছে তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতি করবে না। যদি চুক্তি হতে হয় তাহলে হামলা স্থায়ীভাবে বন্ধ এবং তাদের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে।ট্রাম্প গতকাল সোমবার সংবাদ সম্মেলনে বলেন, ইরানকে গ্রহণযোগ্য চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে এবং দেশটির নেতারা আলোচনা করছেনও। কিন্তু ইরান তার এসব বক্তব্যের কিছুক্ষণ পরই যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে।

ইরানকে এক রাতে ধ্বংস করার হুমকি দিয়ে ট্রাম্প বলেন, “পুরো দেশটিকে এক রাতে তছনছ করে দেওয়া হতে পারে। আর সেটি হতে পারে কাল রাতে।”

সূত্র: আলজাজিরা

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

তামিলনাড়ুতে জোট সরকার গড়ছেন থালাপতি বিজয়

সীমান্তে ‘পুশব্যাক’ শঙ্কা: নাগরিকত্ব যাচাই দ্রুত শেষ করতে বাংলাদেশকে ভারতের আহ্বান

অমিত শাহকে পূজা করতে পশ্চিমবঙ্গে মন্দির করবে বিজেপি

মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ ভারতের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।