সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
স্ত্রীকে খুন করে সাংবাদিক সেজে ১৭ বছর আত্মগোপনে আসামি | চ্যানেল খুলনা

স্ত্রীকে খুন করে সাংবাদিক সেজে ১৭ বছর আত্মগোপনে আসামি

সাংবাদিক সেজে ১৭ বছর পালিয়ে থাকা মো. আশরাফ হোসেন নামের এক মৃত্যুদণ্ডপাপ্ত আসামিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

ঢাকার সাভার এলাকা থেকে আশরাফ হোসেনকে আটক করা হয়। তিনি কামাল নামে পরিচিত। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে।

এ বিষয়ে মামলার অভিযোগপত্র ও আসামিকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৫ সালের ১ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে একটি সিমেন্ট কারখানায় কর্মরত আশরাফ তার শিশুপুত্রের সামনে স্ত্রী সানজিদা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করেন।

পরে এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য আত্মহত্যার নাটক সাজান তিনি। এতে একটি অপমৃত্যু মামলা দায়ের হলে আশরাফকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু কিছুদিন পর জামিন পেয়ে আত্মগোপনে চলে যান তিনি। পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও যোগাযোগ বন্ধ করে দেন।

পরে ময়নাতদন্ত প্রতিবেদনে সানজিদাকে শ্বাসরোধ করে হত্যার প্রমাণ মিললে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার পুলিশ বাদী হয়ে আশরাফের বিরুদ্ধে মামলা দায়ের করে। বিচার শেষে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। উচ্চ আদালতেও এই আদেশ বহাল থাকে।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আশরাফ জানান, প্রথম স্ত্রীকে হত্যার পর তিনি দ্বিতীয়বার বিয়ে করেন এবং ২০০৬ সালে আশুলিয়ায় সাপ্তাহিক মহানগর বার্তার সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন। ২০০৯ সালে আশুলিয়া প্রেস ক্লাবের সদস্যপদ লাভ করেন তিনি। ২০১৩-১৪ মেয়াদে আশুলিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করে জয়লাভ করেন। এ ছাড়া ২০২০ সালে দৈনিক সময়ের বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন। সর্বশেষ তিনি ২০২১-২২ মেয়াদে আশুলিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করে হেরে যান।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।