সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ | চ্যানেল খুলনা

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেছে।

কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ক্যাম্পাসে সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা স্থাপন, উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এবং বিভিন্ন খাতে গবেষণা অনুদানের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) কাজী মো. সাবিরুল আলম, নেট বাংলা সোলারের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ বি এম রেজা ইসলাম এবং কুয়েটের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) প্রকৌশলী জি এম মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

আলোচনায় কুয়েট ক্যাম্পাসে সৌর প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদনের একটি পরিকল্পনা তুলে ধরা হয়। উৎপাদিত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহের প্রস্তাবও দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ার পাশাপাশি জাতীয় বিদ্যুৎ উৎপাদনেও অবদান রাখবে বিশ্ববিদ্যালয়টি।

এ ছাড়া কেমিক্যাল, ইলেকট্রিক্যাল ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে গবেষণা অনুদান দেওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এসব খাতে গবেষণা ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়লে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজের সুযোগ সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে অংশ নেওয়া পক্ষগুলো নবায়নযোগ্য জ্বালানি, গবেষণা এবং প্রযুক্তিনির্ভর অবকাঠামো উন্নয়নে পারস্পরিক সহযোগিতা এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

খুলনায় ধারাবাহিক হত্যাকাণ্ড-চাঁদাবাজি, অপরাধ দমনে সাঁড়াশি অভিযান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।