সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সোনাডাঙ্গায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত আটক | চ্যানেল খুলনা

সোনাডাঙ্গায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত আটক

খুলনা মহানগরীতে এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় আব্দুল জলিল (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ। আটক ব্যক্তি সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার পৌর কলোনির রাহেলা বস্তির বাসিন্দা। আজ বুধবার সকালে ভুক্তভোগীর অভিযোগের পর পুলিশ তাকে আটক করে।
স্থানীয়রা জানান, সোনাডাঙ্গা ময়লাপোতা রাহেলা বস্তির কথিত পুলিশের সোর্স মিন্টু ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মিন্টু হাওলাদারের নেতৃত্বে ওই এলাকায় প্রতিনিয়ত মাদকের আসর বসে। বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী ও বিক্রেতা এই মাদক নিয়ন্ত্রণ করে। মাদক সেবনের পর তারা প্রায়ই মাতলামি করে এবং নারীদের সাথে অশ্লীল আচরণ করে। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে পারেন না। ফলে নির্দ্বিধায় তাদের মাদক ব্যবসা ও আসর চলে আসছে।
স্থানীয়রা আরও জানান, আজ বুধবার সকালে জলিল নামের ওই মাদকসেবী প্রতিবন্ধী শিশুর ঘরে ঢুকে শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। পরে লোকজনের উপস্থিতি টের সে সটকে পরে।
এ ব্যাপারে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক বলেন, এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টাকালে এলাকাবাসী ও শিশুর পরিবার শিশুটিকে উদ্ধার করে। শিশুর পরিবার থানায় অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় অভিযুক্ত জলিলের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।