সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সংসদ ভবনে হামলার পরিকল্পনা : গ্রেফতার ২ | চ্যানেল খুলনা

সংসদ ভবনে হামলার পরিকল্পনা : গ্রেফতার ২

কালো পতাকা ও তলোয়ার হাতে জাতীয় সংসদ ভবনে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হচ্ছিল। এ অভিযোগে আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট। তার নাম আবু সাকিব। সে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য।
বুধবার (৫ মে) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হামলায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ‘উগ্রবাদী বক্তা’ আলী হাসান ওসামাকে রাজবাড়ী জেলা থেকে রাত দেড়টার দিকে গ্রেফতার করে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট।
আজ বৃহস্পতিবার (৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।
তিনি বলেন, আনসার আল ইসলামের সক্রিয় সদস্যকে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে সন্ধ্যার দিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আনসার আল ইসলামের এই সদস্য কালো পতাকা ও তলোয়ার হাতে জাতীয় সংসদ ভবনে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িত ছিল।
এ বিষয়ে পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।