সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুধু নারী নয়, পুরুষরাও যৌন হয়রানির শিকার হয়: প্রিয়াঙ্কা | চ্যানেল খুলনা

শুধু নারী নয়, পুরুষরাও যৌন হয়রানির শিকার হয়: প্রিয়াঙ্কা

ক্যারিয়ার শুরু হয়েছিল মডেলিং দিয়ে। বলিউড জয় করে প্রিয়াঙ্কা চোপড়া হলিউডেও তৈরি করেন নিজের জায়গা। অথচ তাকেও নাকি একটা সময় বিনা কারণে হেনস্থার শিকার হতে হয়েছে। বলিউডের কালো দিক প্রকাশ্যে এনে তিনি জানালেন, এখানে শুধু নারীরা নয়, পুরুষদেরও হতে হয় যৌন হেনস্থার শিকার।

একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া জানান, তিনি যৌন হেনস্থার শিকার না হলেও বলিউডে ক্ষমতার অপব্যবহারের সম্মুখীন হয়েছেন। ক্ষমতাধর একজন প্রেমিকাকে সিনেমায় নিতে চুক্তি হওয়া সত্ত্বেও তাকে বাদ দেওয়া হয়েছে।

অতীতের অভিজ্ঞতা তুলে ধরে প্রিয়াঙ্কা বলেন, ‘হ্যাঁ, আমাকেও একটা সময় সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। কারণ, একজন অন্য কাউকে নিতে বলেছিলেন। আমি একটা সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর তার প্রেমিকাকে ওই সিনেমায় নেওয়ার জন্য সুপারিশ করে। সেটা তো ক্ষমতার অপব্যবহারই। সে প্রেমিকা অভিনেতার হোক বা পরিচালকের।’

এরপর প্রিয়াঙ্কা চোপড়ার কথায় উঠে আসে যৌন হয়রানির কথা। তিনি বলেন, ‘শুধু নারীরা নন, বলিউডে পুরুষরাও কাস্টিং কাউচের শিকার হন। নিম্নমানের এই মানুষগুলো নতুনদের সুবিধা নিতে চান। বড় পরিচালক, প্রযোজকরা কখনই এমন কাজ করেন না। আমি অত্যন্ত ভাগ্যবতী আমি সবসময়ই ইন্ডাস্ট্রিতে ভালো মানুষের সঙ্গে কাজ করতে পেরেছি।’ সূত্র: হিন্দুস্থান টাইমস।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার সম্পর্ক আছে: তিথি

আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী

সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিনেত্রী দিয়া মির্জা

একুশে পদক গ্রহণ করলেন ববিতা, জানালেন কৃতজ্ঞতা

ঈদের ইত্যাদির বিশেষ অতিথি মোশাররফ করিম

মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।