সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শার্শা সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৫ বাংলাদেশি নারী-পুরুষ আটক | চ্যানেল খুলনা

শার্শা সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৫ বাংলাদেশি নারী-পুরুষ আটক

Oplus_131072

Oplus_131072

অবৈধভাবে সিমান্ত অতিক্রম ভারতে প্রবেশের সময় যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর বিওপি’র বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা ৫ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে ভারতে প্রবেশকালে সীমান্তের মেইন পিলার ১৭/৭ এস ২২ আর এর নিকট থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো মাদারীপুর জেলার রাজৈর থানার বিষম্মউদ্দি গ্রামের কবির হাওলাদারের ছেলে আফজাল হোসেন (৩৭),নড়াইল জেলা সদরের বনখই লক্ষ্মীখালী গ্রামের মৃত বিধান বিশ্বাসের ছেলে দোলন বিশ্বাস (৩৬), শ্মশান শিকদারের ছেলে রুপালি বিশ্বাস(২৫),দোলন বিশ্বাসের ছেলে বিজয় বিশ্বাস(১৭) এবং দোলন বিশ্বাসের আর এক ছেলে অমৃত বিশ্বাস (১৫)।

খুলনা ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার পিবিজিএম পিএসসি জানান গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন অবৈধভাবে বেশ কিছু বাংলাদেশি ভারতে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে রুদ্রপুর বিওপি’রকর্মরত হাবিলদার হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টহলদল সিমান্তে অভিযান চালিয়ে ৪ জন পুরুষ ও ১ জন নারীকে আটক করেন।তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

বেনাপোলে দুই মাসে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি

যশোরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।