সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শার্শা সীমন্তে প্রতিবেশীর দায়ের কোপে বৃদ্ধ খুন | চ্যানেল খুলনা

শার্শা সীমন্তে প্রতিবেশীর দায়ের কোপে বৃদ্ধ খুন

বেনাপোল (যশোর): শার্শা উপজেলার অগ্রভূলাট সীমান্তে ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশীর দায়ের কোপে মুক্তার হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গোগা ইউনিয়নের অগ্রভূলাট সীমান্তে এ খুনের ঘটনা ঘটে।

নিহত মুক্তার হোসেনের বাড়ি অগ্রভূলাট গ্রামে।
নিহতের মেয়ে আকলিমা খাতুন বলেন, জমি ভাগ নিয়ে প্রতিবেশী মাজহারুলের বাড়িতে ঝগড়া চলছিল। এসময় বাবা তাদের থামাতে গেলে মাজহারুলের দুই ছেলে মামুন ও মাসুম এবং তাদের সহযোগী আসাদুল বাবাকে কুপিয়ে হত্যা করেন। এরপর তারা নদী পার হয়ে পালিয়ে যান।

শার্শার নাভরণ সার্কেলের এএসপি জুয়েল ইমরান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, মুক্তার হোসেন খুনের ঘটনায় রাতেই তার ভাই লিয়াকত হোসেন পাঁচজনের নামে মামলা করেছেন। মামলার আসামিরা হলেন অগ্রভূলাট গ্রামের মাজহারুল ইসলাম, তার স্ত্রী, দুই ছেলে মামুন, মাসুম ও প্রতিবেশী আসাদুল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

শার্শায় ৩ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

কেশবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন পরিবারের

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।