সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শার্শায় নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান যুবলীগ কেন্দ্রীয় নেতা নাজমুল হাসানের | চ্যানেল খুলনা

শার্শায় নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান যুবলীগ কেন্দ্রীয় নেতা নাজমুল হাসানের

শার্শা সদর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী কবির উদ্দিন আহমেদ তোতাকে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্য্য নির্বাহী কমমিটির সদস্য নাজমুল হাসান।
বুধবার সন্ধ্যায় শার্শা বাজারে নৌকা প্রতিকের এক পথসভায় তিনি শার্শা সদর ইউনিয়নসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে জননেত্রী শেখ হাসিনার মনোনীত চেয়ারম্যান প্রার্থীদেরকে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান। এর আগে যুবলীগের কেন্দ্রীয় নেতা নাজমুল হাসান শার্শায় প্রবেশের পূর্বে উপজেলার সীমান্তবর্তী স্থান নাভারণ থেকে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের শত শত নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়াম্যান মেহেদী হাসান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল কুদ্দুস, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কওছার আলী, শামছুর রহমান, শার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা খাইরুল ইসলাম, যুবলীগ নেতা সেলিম রেজা, মফিজুর রহমান, হাবিবুর রহমান মিন্টু, সম্রাট, কবিরুল ইসলাম, ইকরামুল ইসলাম, সিরাজুল ইসলাম ও রফিকুল ইসলাম মেম্বর, ছাত্রলীগ নেতা রায়হান হায়দার রুমেল প্রমূখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

২ বছর জেল খেটে ভারত থেকে দেশে ফিরলেন তরুণী

যশোরের শার্শায় ১৭ বছর ধরে প্রতিবন্ধী দুই ছেলেকে নিয়েই জীবনযুদ্ধে দিনমজুর পরিবার

যশোরে ত্রিশ হাজার পিস ইয়াবাসহ শার্শার দুই মাদককারবারি আটক

যশোরের শার্শায় নতুন ওসি শামিনুল হক’র যোগদান

বেনাপোল বন্দরে কাগজপত্র বিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।