সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শার্শায় ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন | চ্যানেল খুলনা

শার্শায় ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

বেনাপোল প্রতিনিধি : “হারবে ধর্ষক, জিতবে দেশ, ধর্ষণ মুক্ত বাংলাদেশ” এই শ্লোগানে নোয়াখালীসহ দেশব্যাপী ধর্ষণ ও নারী প্রতি সহিংসতা এবং ধর্ষকদের “দ্রুত বিচার আইনে” সর্ব্বোচ শাস্তির দাবিতে শার্শার নাভারনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড়ে দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমানের উদ্যোগে ৭ দফা দাবিতে এ মানববন্ধন পালিত হয়েছে।

এসময় মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন, ঝিকরগাছা সেবা সংগঠন, ঝিকরগাছা সেবক সংগঠন, সার্চ মানবাধিকার কল্যান ট্রাস্ট শার্শা, নবীবনগর মিতালী যুব সংঘ, বাঁকড়া স্বপ্নচূড়া সংগঠন উপজেলায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা।

মানববন্ধনে ৭ দফা দাবি ছিল, ১- ধর্ষণ আইন সংশোধনের মাধ্যমে সর্ব্বোচ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা। ২- ধর্ষণ প্রতিরোধে প্রতিটি জেলায় র‍্যাব/বিজিবি/পুলিশের যৌথ টাস্কফোর্স গঠন করা। ৩- ধর্ষণ জনিত ঘটনা বা অপরাধের জন্য আলাদা দ্রুত ট্রাইবুনাল গঠন এবং ৩০-৬০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পাদনা নিশ্চিত করা। ৪- ধর্ষিতার বিনা মূল্যে চিকিৎসা এবং তার পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে সকল প্রকার সহায়তা প্রদান করা। ৫- ইতিপূর্বে সকল ধর্ষণ মামলার রায় ৬ মাসের মধ্যে সম্পন্ন করা। ৬-
ধর্ষণ ও অপরাধ প্রতিরোধে নির্জন রাস্তায় সচল সিসিটিভি স্থাপন করা। ৭- ধর্ষণকারী ও তার পরিবারকে সামাজিক ভাবে বয়কট করা এবং আশ্রয়দাতাদের আইনের আওতায় আনতে হবে।

এসময় বক্তারা মানববন্ধনে দেশব্যাপী নারী নির্যাতনকারী ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

শার্শায় ৩ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

কেশবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন পরিবারের

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।