সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শার্শায় কোভিড-১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুভ উদ্বোধন | চ্যানেল খুলনা

শার্শায় কোভিড-১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুভ উদ্বোধন

বেনাপোল প্রতিনিধি : সারা দেশের ন্যায় গণভ্যাকসিন প্রদানের অংশ হিসাবে যশোরের শার্শায় কোভিড-১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার বেলা ১২টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শার্শা যশোরের আয়োজনে উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, টিএইচও ইউসুফ আলী, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, ছাত্রলীগ সভাপতি আব্দুর রহিম সরদার সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
শার্শায় ভ্যাকসিন পেতে এ পর্যন্ত রেজিষ্ট্রেশন করেছেন ৮২৯ জন। যার মধ্যে আজ রবিবার দিন ব্যাপী ৩শত জনকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করা হবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। উদ্বোধন অনুষ্ঠানে প্রথমেই টিকা নেন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ফারহানা সুলতানা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ

যশোরে শুটারগান-গুলিসহ তিনজন আটক

শার্শায় আওয়ামীলীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।