সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শার্শার নাভারণে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতের পোষাক ও শিক্ষা উপকরণ বিতরণ | চ্যানেল খুলনা

শার্শার নাভারণে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতের পোষাক ও শিক্ষা উপকরণ বিতরণ

যশোরের শার্শার নাভারণে প্রতিবন্ধী প্রথমিক বিদ্যালয় ও জীবন থেরাপী সেন্টারের সুবিধা বঞ্চিত ৭০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, স্কুল ব্যাগ ও শীতের জ্যাকেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে শার্শা সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন নাভারণ প্রতিবন্ধি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সালেহা কবীর জীবন ফাউন্ডেশন ও জুম বাংলাদেশ যশোর জেলা শাখার সৌজন্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নাভারণ প্রতিবন্ধি বিদ্যালয় ও জীবন থেরাপী সেন্টারের সভাপতি আবু বক্কর ছিদ্দিকীর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের এন্ট্রি টেররিজম ইউনিটের ডিআইজি মো: মনিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আর্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং জুম বাংলাদেশের যশোর জেলা শাখার সভাপতি শামসুল আলম, মির্জাপুর এগ্রো ফার্ম এর এম, ডি নিজাম উদ্দিন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ, নাভারণ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, নাভারণ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ লায়লা আফরোজা বানু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোরাদ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

শিবিরের দুই নেতাকে গুলি : ৮ আসামির বিচার শুরু হবে কিনা আদেশ আজ

বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ

যশোরের শার্শায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন শ্যোন অ্যারেস্ট

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।