সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের সাথে গোলাগুলি, সেনা সদস্য নিহত | চ্যানেল খুলনা

রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের সাথে গোলাগুলি, সেনা সদস্য নিহত

চ্যানেল খুলনা ডেস্কঃরাঙ্গামাটিতে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ে একজন সেনাসদস্য নিহত হয়েছেন। আজ রবিবার রাঙামাটি রিজিয়নের রাজস্থলী আর্মি ক্যাম্প হতে ৪ কিঃমিঃ দক্ষিণে পোয়াইতুমুখ নামক এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, আজ সকালে পোয়াইতুমুখ সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দলের উপর সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে। এসময় সৈনিক নাসিম (১৯) নামে একজন সেনাসদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। আহত সেনাসদস্যকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।বর্তমানে সে স্থানে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এলাকার নিরাপত্তা ব্যবস্থা সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন আছে বলে জানিয়েছে আইএসপিআর।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

গ্রেপ্তারের পর ধর্ষণের কথা অস্বীকার সেই মাদ্রাসাশিক্ষকের: র‍্যাব

‘গোনাহ থেকে বাঁচতে’ দ্বিতীয় বিয়ে করলেন মাদানী

ছাত্রদলের কমিটি বিতর্কে উত্তপ্ত রাঙামাটি, ১৪৪ ধারা জারি

নিজে খেলার জন্য শিশুদের মাঠ থেকে বের করে দিলেন ইউএনও

বাবার সামনে স্কুলছাত্রী মেয়েকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার লামিন রিমান্ডে

বরগুনায় ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।