সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যে কারণে শামীমের বিরুদ্ধে মামলা তুলে নিতে চায় অভিনেত্রী আশার পরিবার | চ্যানেল খুলনা

যে কারণে শামীমের বিরুদ্ধে মামলা তুলে নিতে চায় অভিনেত্রী আশার পরিবার

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন উঠতি অভিনেত্রী আশা চৌধুরী। এ ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি করা হয় বাইকচালক শামীম আহমেদকে। অভিযুক্ত বাইকচালক এখন কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে বন্দী। আড়াই ঘণ্টার হিসাব ঠিকমত দিতে না পারায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়। কিন্তু অভিনেত্রী আশার পরিবার এখন শামীমের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার করতে চাইছে।

আশার মা পারভিন আক্তার গণমাধ্যমকে জানান, ঘটনার পর শামীম তিন রকম কথা বলায় তাদের সন্দেহ হয়। পরে তারা আবারও শামীমের সঙ্গে দেখা করেন। সে সময় শামীম নিজেকে নির্দোষ দাবি করেন। দীর্ঘ ৬-৭ বছরের পরিচিত শামীমকে তারা আগে থেকেই স্নেহ করতেন। এর আগেও সে বাইক চালিয়ে বিভিন্ন স্থানে আশাকে পৌঁছে দিত।

পারভিন আক্তার বলেন, শামীমকে আমরা বিশ্বাস করি। তাই তার নাম মামলা থেকে তুলে নিতে চাই। শামীমের নাম কীভাবে মামলা থেকে উঠিয়ে নেওয়া যায়, সে জন্য আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি। এখন তদন্তের স্বার্থে আইনি প্রক্রিয়ায় পুলিশ যা চায়, সেটাই হবে। এখানে মূল দোষ ট্রাকচালকের। ভিডিওতে দেখেছি, সে-ই ইচ্ছাকৃত বাইকে ধাক্কা দিয়ে আমার মেয়েকে পিষ্ট করেছে।

ট্রাকটি আটক করতে না পারায় তিনি আক্ষেপ প্রকাশ করেন।

৫ জানুয়ারি দিবাগত রাত প্রায় দুইটার দিকে অভিনেত্রী আশা চৌধুরী মারা যান। তিনি রাজধানীর বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলোজিতে (বিইউবিটি) আইন বিভাগে সপ্তম সেমিস্টারে পড়াশোনা করতেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিশুশিল্পী ছিলেন। একক নাটকে নিয়মিত অভিনয় করতেন তিনি। টেলিফিল্ম ও ধারাবাহিক নাটকেও তাকে অভিনয় করতে দেখা গেছে।

সর্বশেষ তিনি রুমান রুনি পরিচালিত ‘দ্য রিভেঞ্জ’ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন।

##আশা চৌধুরীর মোটরবাইক চালক শামীমকে ঘিরে রহস্য, মামলা

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

অনলাইন প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার

পরীমণি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

বেনজীরকে দেশে ফেরাতে নথি আরবি ভাষায় অনুবাদ, প্রত্যর্পণ প্রক্রিয়া জোরদার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

খুলনায় ‘গ্রেনেড বাবু’র বাড়িতে যৌথবাহিনীর অভিযান, আটক ১

খুলনায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।