সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোর মুসলিম একাডেমী স্কুলের সাবেক শিক্ষকের মৃত্যু | চ্যানেল খুলনা

যশোর মুসলিম একাডেমী স্কুলের সাবেক শিক্ষকের মৃত্যু

যশোর প্রতিনিধি : যশোর সদরের ঐতিহ্যবাহী মুসলিম একাডেমী, যশোর এর ইংরেজি বিষয়ের সাবেক শিক্ষক মোঃ লতিফুর রহমান ( ৭৮ ) মারা গেছেন । তার পিতা প্রয়াত সাবেক চেয়ারম্যান মুন্সী বজলুর রহমান। রবিবার রাত সাড়ে ৮ টায় যশোরের নিজ বাসায় তিনি মারা যান। তিনি যশোর জেলায় জনপ্রিয় শিক্ষক ছিলেন। তার বাড়ি যশোর সদর কাশিমপুর ইউনিয়নের নূরপুর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
লতিফুর রহমান নিকট আত্মীয় বলেন, তিনি গত বছরের শেষের দিকে স্টক করেন তারপর থেকেই তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। নিয়মিত ডাক্তারের কাছে চিকিৎসা নিয়ে আসছিল । এর পর চিকিৎসাধীন অবস্থায় তিনি
রবিবার রাতে মারা যান।
কর্মজীবনে তিনি মুসলিম একাডেমী, যশোরে দীর্ঘ ৪৫ বছর ও নুরপুর নূরানী মাদ্রাসায় প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন । এছাড়াও তিনি নূরপুর নূরানী মাদ্রাসার দীর্ঘদিন সভাপতি ছিলেন ।
হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে তিনি ছিলেন সুপরিচিত । ২০০১ সালে তিনি অবসরে যান । সত্তর দশক থেকে ২০০১ সাল পর্যন্ত টানা ৪৫ বছর তিনি মুসলিম একাডেমী যশোরে কর্মরত ছিলেন এরপর প্রায় ১০ বছর নূরপুর নূরানী মাদ্রাসার প্রথমে ইংরেজি শিক্ষা ও পরে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন । ইংরেজি সাহিত্য ও ব্যাকরণ এর দখলদারিত্ব ছিল অসাধারণ। তার মৃত্যুতে মুসলিম একাডেমী, যশোর এর সভাপতি হাবিবুর রহমান চাকলাদার মনি, প্রধান শিক্ষক মুহাম্মাদ জোহর আলী, কাশিমপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মতিউর রহমান সাগর এবং নূরপুর নূরানী মাদ্রাসা দাতা সদস্য মোঃ সোহরাব হোসেন গভীর শোক প্রকাশ করেছেন ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

যশোরে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পুশ ইন ইস্যুতে সরকারের কঠোর অবস্থান দেখতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।