সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোর ছাত্রদলের পাঁচ নেতাকর্মী আটক | চ্যানেল খুলনা

যশোর ছাত্রদলের পাঁচ নেতাকর্মী আটক

যশোরে ছাত্রদলের পাঁচ নেতাকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে দায়ের করা মামলায় তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, শহরের পূর্ব বারান্দী মোল­াপাড়ার আব্দুল হালিমের ছেলে ও নগর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ কায়সার ইস্তি, ঘোপ জেল রোডের এস এম শফির ছেলে ও নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নিয়াজ মাহমুদ শিশির, অপর যুগ্ম আহবায়ক নাজির শংকরপুর এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে সাব্বির হাসান, সদস্য চাঁচড়া ডালমিল এলাকার এসএম জাহাঙ্গিরের ছেলে এস এম খাইরুজ্জামান ও এমএম কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার জালাল উদ্দিনের ছেলে শহরের কারবালা মিশনপাড়ার বাসিন্দা কামরুল হাসান।
মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ২৮ মার্চ বিকেলে যশোর শহরের লালদীঘির পাড় এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেছিল। এসময় পুলিশ মিছিলে বাধা দিলে বিএনপির নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। এ ঘটনায় যশোর সরকারি এমএম কলেজ কমিটির সভাপতি হাসান ইমামকে আটক করে অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়। এ মামলার বাদী সদর পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ ইন্সপেক্টর তুষার কুমার মন্ডল। আটক পাঁচ আসামির মধ্যে ইস্তি হলেন ওই মামলার এজহারভূক্ত আসামি।
অপর একটি সূত্র জানায়, শনিবার ছাত্রদলের কেন্দ্রীয় এক নেতা যশোর বিমানবন্দরে আসার খবরে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। সেখান থেকেই ওই পাঁচ নেতাকে কোন কারণ ছাড়াই আটক করা হয় বলে দলীয় সূত্রটি দাবি করেছে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন শ্যোন অ্যারেস্ট

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

বেনাপোল স্থলবন্দরে বাণিজ্য সহজীকরণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন বন্দরের চেয়ারম্যান

যশোরে ৬ কোটি টাকার হিরাসহ ভারতীয় নাগরিক আটক

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।