সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সৎ পিতাসহ আটক দুইজন | চ্যানেল খুলনা

যশোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সৎ পিতাসহ আটক দুইজন

যশোর প্রতিনিধি:: যশোর শহরের ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সৎ পিতাসহ দুইজনকে পুলিশ আটক করেছে। শিশুর মা থানায় অভিযোগ দিলে পুলিশ তাদেরকে আটক করেছে।

ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটককৃতরা হলো, যশোর শহরের খড়কী এলাকার কামাল হোসেনের ছেলে নজরুল ইসলাম ও তার বাড়িওয়ালা অনু।
এজাহারে শিশুর মা উল্লেখ করেছেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সাবেক স্বামীকে তালাক দিয়ে খড়কীর কামাল হোসেনের ছেলে নজরুল ইসলামকে বিয়ে করে। আগের স্বামীর একমাত্র শিশুটিকে তার সাথে থাকে। শনিবার সকালে তার শিশুটি নজরুলের কাছে রেখে কাজ করতে যায়। এসময় সে শিশুটি ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনা বাসায় এসে শিশুর কাছে শুনে থানায় অভিযোগ দিতে যায়। তখন বাড়ির মালিক অনু তাকে টাকা নিয়ে মিমাংসার জন্য চাপ দেয়। এক পর্যায়ে সোমবার রাতে কোতয়ালি থানায় অভিযোগ দেন। অসুস্থ শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফুজ্জামান আরিফ জানান, ৫ বছরের একটি শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে সোমবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছে। তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

যশোর কোতয়ালি থানার ওসি (তদন্ত) শেখ তাসলিম আলম জানান, খড়কীর ৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে সৎ পিতাসহ দুইজনকে আটক করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।