সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরে সেনাবাহিনীর কর্মকান্ড অব্যহত | চ্যানেল খুলনা

যশোরে সেনাবাহিনীর কর্মকান্ড অব্যহত

যশোর প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সব ধরনের গণপরিবহন বন্ধ ঘোষণার কারণে বৃহস্পতিবার (২৬ মার্চ) যশোরের বাস টার্মিনাল ও রেলস্টেশন ছিল জনশূন্য। সড়কে লোকজন নেই বললেই চলে। বন্ধ রয়েছে দোকানপাট। চলছে সেনা টহল।
এদিকে মানুষকে ঘরে রাখতে সকাল ১০টা থেকে শহরের বিভিন্ন সড়কে সেনা টহল দেখা গেছে।
টহলের পাশাপাশি সংকট মোকাবিলার প্রস্তুতিও নিচ্ছেন তারা।
জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ বলেন, মানুষ যাতে ঘরে থাকে, সেজন্য আমরা উদ্বুদ্ধ করছি। যারা মানবে না, তাদের ওপর আইন প্রয়োগ করবো। করোনা আক্রান্ত রোগী পেলে তার ব্যবস্থাপনায় যে উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, যশোরে ৮ প্লাটুন সেনা সদস্য নামানো হয়েছে। প্রয়োজন হলে আরও নামবে।  তবে শহরের মতো এমন চিত্র গুলো দেখা যাচ্ছে না সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম গুলোতে। গ্রামের প্রতিটি বাজারে এখনো লোকে ভর্তি। এলাকার মানুষ মনে করেন সেনাবাহিনীর টহল গুলো গ্রামে গ্রামে পরিচালনা করলে তারাও নিরাপদে থাকতে পারবেন।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

শিবিরের দুই নেতাকে গুলি : ৮ আসামির বিচার শুরু হবে কিনা আদেশ আজ

বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ

যশোরের শার্শায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন শ্যোন অ্যারেস্ট

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।