সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোরে মাদকের ১২ মামলার আসামির গলাকাটা লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

যশোরে মাদকের ১২ মামলার আসামির গলাকাটা লাশ উদ্ধার

যশোর সদরে বাড়ির কাছের ঝোপ থেকে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ‘মাদক বিক্রেতা’ হিসাবে পরিচিত এ যুবকের বিরুদ্ধে ১২টি মাদক মামলা থাকার কথা জানিয়েছে পুলিশ।

বুধবার সকালে সদর উপজেলার রঘুরামপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার কর হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন।

নিহত সাইদ সরদার ওরফে চশমা সাইদ (৩২) উপজেলার রঘুরামপুর গ্রামের নয়া সরদারের ছেলে।

প্রতিবেশী ও স্বজনদের বরাতে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, “মঙ্গলবার রাত ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে সাইদ সরদার এরপর আর বাড়ি ফেরেননি। সকালে তার বাড়ির পাশের ঝোপের কাছে রক্ত দেখতে পান কয়েক জন। পরে ঝোপের মধ্যে সাইদের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তারা।

এছাড়া মরদেহের পাশেই একটি ছুরি পড়ে থাকতে দেখা যায়।

সাইদ সরদারের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২টি মামলা রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

বেনাপোলে দুই মাসে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি

যশোরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।