সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরে ত্রাণবঞ্চিতদের বিক্ষোভ : ত্রাণের তালিকায় নেই নাম | চ্যানেল খুলনা

যশোরে ত্রাণবঞ্চিতদের বিক্ষোভ : ত্রাণের তালিকায় নেই নাম

যশোর প্রতিনিধি : যশোরে সরকারি ত্রাণ না পেয়ে দেড় শতাধিক নারী-পুরুষ যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে বিক্ষোভ করেছেন। সামাজিক দূরত্ব বজায় রাখার এই সময়ে শত শত নারী-পুরুষ বসে বিক্ষোভ করেন ত্রাণের দাবিতে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশদ্বার বন্ধ করলে তারা কার্যালয় চত্বরে অবস্থান নেয়।
বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে এই দৃশ্য দেখা গেছে। এর আগে বেলা ১০টার পর থেকে যশোর পৌর কমিউনিটি সেন্টারে ত্রাণ বিতরণ করছিল যশোর পৌরসভা। ত্রাণ বিতরণকালে হাজারো লোক সেখানে ভিড় করে। হুড়োহুড়িতে নাভিশ্বাস অবস্থা তৈরি হয়। এক পর্যায়ে দুপুরে ত্রাণ বিতরণ শেষ হয়ে যায়। তখনও ত্রাণের অপেক্ষায় ছিলেন শত শত নারী পুরুষ । এমতাবস্থায় ত্রাণ না পেয়ে বিক্ষুব্ধ হয়ে উঠেন তারা। পরক্ষণে বেলা দেড়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নেন।
যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনোয়ারা জানান, ‘আমি স্বামী পরিত্যক্তা। এক ছেলে আছে সেও প্রতিবন্ধী। প্রতিদিন ভিক্ষা করে সংসার চালাতাম। পৌরসভার বাসিন্দা হয়েও ত্রাণ পাচ্ছি না। পৌরসভার ত্রাণ গরীব লোকে পাই না; পাচ্ছে বড়ো লোকেরা’। পালবাড়ি পুলিশ লাইন বস্তি এলাকার বাসিন্দা জাফর শেখ জানান, ‘তিন দিন ধরে আসছি কোন ত্রাণ পায়নি। চাল নিতে আসার কারণে তাড়িয়ে দিয়েছে পৌরসভার লোকজন। তাই আমরা ডিসি স্যারের কাছে এসেছি। কিন্তু তিনিও আমাদের কথা শুনলেন না।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, এখন পর্যন্ত যশোর জেলায় ২০ হাজার পরিবারকে সরকারি ত্রান দেওয়া হয়েছে। কিছু লোক ত্রাণ না পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।তাদের ব্যাপারে পৌরসভার মেয়রে সাথে কথা বলেছি। পরে বিক্ষোভকারীরা চলে যায়। এ বিষয়ে যশোর পৌরসভার সচিব আজমল হোসেন বলেন, যশোর পৌরসভায় ৫ হাজার পরিবারকে এখন পর্যন্ত ত্রাণ দেওয়া হয়েছে। যারা বিক্ষোভ করেছেন তাদের পৌরসভার ত্রানের তালিকায় তাদের কোন নাম নেই। জেলা প্রশাসক স্যার যশোর পৌরসভাকে অবহিত করলে তাদের ডেকে এনে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করেছে যশোর পৌরসভা।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

শিবিরের দুই নেতাকে গুলি : ৮ আসামির বিচার শুরু হবে কিনা আদেশ আজ

বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ

যশোরের শার্শায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন শ্যোন অ্যারেস্ট

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।