সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোরে চোরাই সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার | চ্যানেল খুলনা

যশোরে চোরাই সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার

যশোরে চোরাই সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার(১৬ ফেব্রুয়ারি) শহরের নীলগঞ্জের নিক্তি জুয়েলার্স থেকে এ সোনা উদ্ধার করা হয়। এসময় জুয়েলার্স মালিককে আটক করা হয়েছে।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার বলেন, গত ২৫ জানুয়ারি শহরতলীর বালিয়াডাঙ্গায় বসবাসরত আনসার সদস্য ইমদাদুলের বাড়িতে চুরি হয়। চোরচক্র ওই আনসার সদস্যের ঘর থেকে নগদ টাকা, চার ভরির অধিক সোনার গহণা চুরি করে পালিয়ে যায়।
এ অভিযোগ পেয়ে ডিবি পুলিশ প্রযুক্তি ব্যবহার করে আন্ত:জেলা চোর চক্রের সদস্য মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের শহিদুল হকের ছেলে নুর ইসলামকে আটক করে। নুর ইসলাম আনসার সদস্যের বাড়িসহ বিভিন্ন বাড়িতে চুরির কথা স্বীকার করে।
আটক নুর ইসলাম পুলিশকে জানায়, গত দশ বছর ধরে চুরি করা সব স্বর্ণালঙ্কার তিনি নিক্তি জুয়েলার্সের মালিক ধীরেণ অধিকারীর কাছে বিক্রি করেছেন। দোকানে সিসি ক্যামেরা থাকায় মালামাল নিয়ে দোকানের পেছন থেকে এসে তিনি মালামাল নিতেন। এ খবরের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে জুয়েলার্স মালিক ধীরেণ অধিকারীকে আটক ও দোকান থেকে সাড়ে চার ভরি চোরাই স্বর্ণালঙ্কার উদ্ধার করে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

শার্শায় ৩ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

কেশবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন পরিবারের

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।