সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোরে গৃহবধূকে অস্ত্র ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ, মামলা | চ্যানেল খুলনা

যশোরে গৃহবধূকে অস্ত্র ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ, মামলা

যশোরের পল্লীতে এক গৃহবধূকে (৩৫) অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করা হয়েছে বলে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযুক্তের নাম সাবদার হোসেন (৪৫)। তিনি যশোরের মধুগ্রাম দক্ষিণপাড়ার বাসিন্দা। ধর্ষণের বিষয়ে মুখ না খুলতে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী গৃহবধূ ২ ফেব্রুয়ারি রাতে কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় উল্লেখ করেছেন, গ্রামে পাশাপাশি বাড়ি হওয়ার সুযোগে সাবদার হোসেন তার ওপর খারাপ দৃষ্টি দিত। তিনি গৃহবধূকে কু-প্রস্তাব দেয়াসহ নানাভাবে উত্যক্ত করতো। গত ৩১ জানুয়ারি স্বামী বাড়িতে না থাকার সুযোগে সাবদার কৌশলে গৃহবধূর ঘরে ঢুকে পড়ে। পরে তার মাথায় চাকু ঠেকিয়ে ধর্ষণ করে। এরপর চাকু দেখিয়ে বলে কাউকে এ ঘটনা জানালে তাকে হত্যা করা হবে। পরবর্তীতে গৃহবধূর স্বামী ও ভাসুরসহ শ্বশুর বাড়ির লোকজনকে এ ঘটনা জানালে তারা কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পুলিশ বলেছে, অভিযুক্তকে আটকে অভিযান শুরু করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

শার্শায় ৩ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

কেশবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন পরিবারের

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।