সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরে করোনা সচেতনতায় “অ্যাক্টিভ এন্ড ক্রিয়েটিভ লার্নিং হোমের” বিভিন্ন কর্মসূচী পালন | চ্যানেল খুলনা

যশোরে করোনা সচেতনতায় “অ্যাক্টিভ এন্ড ক্রিয়েটিভ লার্নিং হোমের” বিভিন্ন কর্মসূচী পালন

যশোর প্রতিনিধি : “করোনা ভাইরাস আতঙ্ক নয়, সচেতনতাই প্রতিরোধের উপায়’’ এমনই সচেতনতার বাণী শুনিয়ে যশোর সদরের ৬টি গ্রামে করোনা ভাইরাস সংক্রমণ রোধে বৃহস্পতিবার সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেছে অ্যাক্টিভ এন্ড ক্রিয়েটিভ লার্নিং হোম এর স্বেচ্ছাসেবক দল। গ্রাম গুলিতে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে মাস্ক, সাবান , হ্যান্ডস্যানিটাইজার , প্রচারপত্র বিলি ও মাইকিং করা হয়। এছাড়া ৬টি মসজিদের ওজু খানাতে জীবাণু থেকে সুরক্ষার জন্য মুসল্লিদের সুবিধার্থে সাবান দেয়া হয়। প্রচারকালীন সময়ে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি যশোর জেলা শাখার সহ সাধারণ সম্পদক জনাব মোঃ আঃ হামিদ, বি. এ. ফার্মাসিস্ট সোলাইমান সুমন, প্রতিষ্ঠানটির সভাপতি অহিদুল ইসলাম, সহ সভাপতি নাজমুল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ – শারমিন আক্তার, সাগর হোসেন, শানিয়া আক্তার, শোভা আক্তার রিয়া, রজব আলী রাজু, নাছিমা আক্তার, ইসরাফিল হোসেন, মিম আক্তার, আব্দুল্লাহ, মেহেদী হাসান সহ আরো অনেকে। কর্মসূচীটি সম্পূর্ণ করতে আর্থিক ও সার্বিক সহায়তা প্রদান করেছেন প্রতিষ্ঠানটির উপদেষ্টা মন্ডলী ও এলাকার ব্যক্তিবর্গ।
এ সময় প্রতিষ্ঠানের সভাপতি এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে বলেন , হাঁচি বা কাশি দেওয়ার সময় মুখে রুমাল বা টিস্যু ব্যবহার করুন, বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন এবং বাড়িতে প্রবেশের পূর্বে সাবান বা হ্যান্ডস্যানিটাইজার দিয়ে ভালো ভাবে দুই হাত পরিষ্কার করুন। তিনি আরো বলেন, আমরা সচেতন হলেই বাঁচবে আমাদের পরিবার, সমাজ এবং গোটা দেশ।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

শিবিরের দুই নেতাকে গুলি : ৮ আসামির বিচার শুরু হবে কিনা আদেশ আজ

বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ

যশোরের শার্শায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন শ্যোন অ্যারেস্ট

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।