সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোরে ইজতেমায় লক্ষাধিক মুসল্লীর জুম্মার নামাজ আদায় | চ্যানেল খুলনা

যশোরে ইজতেমায় লক্ষাধিক মুসল্লীর জুম্মার নামাজ আদায়

যশোর প্রতিনিধি : যশোরে বিশ্ব ইজতেমার আঞ্চলিক পর্বের দ্বিতীয় ইজতেমায় শুক্রবার ইজতেমা ময়দান উপশহর এলাকায় মানুষের ঢল নামে। এদিন শহর ও দূর-দূরান্তের লাখো মানুষ ইজতেমা মাঠে জুম্মার নামাজ আদায় করতে ছুটে আসেন। জুম্মার নামাজে কয়েক লাখ মুসল্লির সমাবেশ ঘটে। মূল ইজতেমাস্থলে স্থান সংকুলান না হওয়ায় আশপাশের ফাঁকা জায়গা, সড়কসহ বিভিন্ন স্থানে নামাজে দাঁড়িয়ে যান মুসল্লিরা।
এর আগে বৃহস্পতিবার যশোর উপশহরে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় আঞ্চলিক পর্ব। শুক্রবার দ্বিতীয় দিনে ইজতেমা মাঠে জুম্মার নামাজ আদায় করার জন্য সকাল থেকে নানা ধরনের যানবাহনে চেপে হাজার হাজার মানুষ ইজতেমা ময়দান এলাকায় আসেন।আয়োজক কমিটির নেতারা জানিয়েছেন, শুক্রবার ফজরের নামাজের পর থেকে দ্বিতীয়দিনের বয়ান শুরু হয়। যশোর উপশহর কলেজ মাঠ ও তৎসংলগ্ন চারটি মাঠসহ আশপাশের এলাকায় সমবেত ধর্মপ্রাণ মুসল্লিরা এ বয়ান শোনেন। গভীর রাত পযর্ন্ত দেশের বিভিন্ন জেলার তাবলিগ জামাতের মুরব্বিরা বয়ান পেশ করবেন। শনিবার সকাল ১০টায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমা শেষ হবে। উল্লেখ্য ইজতেমার আঞ্চলিক প্রথম পর্ব অনুষ্ঠিত হয় গত বছরের ৫,৬ ও ৭ তারিখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

শার্শায় ৩ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

কেশবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন পরিবারের

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।