সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরে আগ্নেয়াস্ত্র-ওয়াকিটকিসহ চার যুবক গ্রেফতার | চ্যানেল খুলনা

যশোরে আগ্নেয়াস্ত্র-ওয়াকিটকিসহ চার যুবক গ্রেফতার

যশোরের ঝিকরগাছায় দেশীয় অস্ত্র, ওয়াকিটকি, ধারালো অস্ত্র, খেলনা পিস্তল, পাঁচটি মোটরসাইকেল ও বিভিন্ন সরঞ্জামসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) রাত ৯ টার দিকে ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামের আওলিয়াপাড়ার সোহাগের হাঁসের খামারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদিকে, পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত সোহাগসহ আরও কয়েকজন পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য।

ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনি ও ডিবি পুলিশের এসআই আবু হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে সোহাগের খামার থেকে ইউনুস আলী (৩০), মাহবুব (৩৫), শিমুল হোসেন (৩৮) ও হাসিব হোসেন (২৫) নামে চার যুবককে গ্রেফতার করা হয়।

অভিযানে দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল, ওয়াকিটকি, ধারালো অস্ত্র, পাঁচটি মোটরসাইকেল, রিফ্লেক্টিভ জ্যাকেট, রামদা, চাইনিজ কুড়াল, হাসুয়া, হাত করাত, বিদেশি মদ, ওয়্যারলেস সেট, স্বর্ণ মাপার মিটার, হাতুড়ি, ছুরি, চাকু, সিসি ক্যামেরা, মুখোশ ও টর্চলাইট উদ্ধার করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়েছে। তারা চাঁদাবাজি, অস্ত্র ও মাদক ব্যবসায় দীর্ঘ দিন ধরে জড়িত থাকতে পারে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরের শার্শায় সরকারি ভাবে বোরো ধান ও চাল ক্রয়ের উদ্বোধন

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচার হওয়া দুই নারী দেশে ফিরেছে

যশোরে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল কয়লাবাহী ট্রাক, চালক নিহত

ভারতে পাচার হওয়া নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরত

শার্শায় এসএসসি পরীক্ষার্থীকে অনৈতিক ভাবে সহযোগীতা করার অভিযোগে ২জন আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।