সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকসহ তিনজনকে পুশইন | চ্যানেল খুলনা

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকসহ তিনজনকে পুশইন

oplus_2

যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে একজন ভারতীয় নাগরিকসহ তিনজনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বহিনী বিএসএফ। শুক্রবার দিবাগত রাত ৩টার সময় ভারতের মোস্তফাপুর সীমান্তের বিএসএফ সদস্যরা তাদেরকে বাংলাদেশের যশোর জেলার শার্শা উপজেলার শালকোনা সীমান্ত দিয়ে পুশইন করে।

যাদেরকে পুশইন করে তারা হলেন, খুলনার ডুমুরিয়া থানার শেখপাড়া এলাকার মৃত শহিদ শেখ এর ছেলে শাহিন শেখ (৩০) ও সাগর শেখ (২৮) এবং তাদের সাথে জোরপূর্বক ভারতের আসাম প্রদেশের গোয়ালপাড়া জেলার মাটিয়া থানার ভৌতিচর গ্রামের মৃত আবজেল শেখ এর ছেলে আনোয়ার হোসেন (২৫) কে পুশইন করে।

শার্শা থানা সুত্রে জানা যায়, শার্শা থানার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা রাতে ডিউটি করার সময় সীমান্তের নারিকেল বাড়িয়া গ্রামের রাস্তা দিয়ে তিনজন লোক আসতে দেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। পরে তারা জানান ভারতীয় বিএসএফ তাদেরকে তাঁরকাটা পার করে এপাশে পাঠিয়েছে। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

শাহিন শেখ জানান, দীর্ঘদিন তারা দুইভাই ভারতের হরিয়ানা রাজ্যে শ্রমিকের কাজ করতেন। গত ৫ই আগস্ট সেখানকার পুলিশ তাদেরকে আটক করে। পরে পুলিশ তাদেরকে সীমান্তে নিয়ে এসে বিএসএফ’র হাতে তুলে দেয়। গত কয়েক দিন বিএসএফ ক্যাম্পে আটক থাকার পর শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তাদেকে সীমান্তের এ পাশে পার করে দেয়। পরে পুলিশ তাদের আটক করে। তাদের সাথে থাকা ভারতীয় নাগরিক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমরা তাকে চিনি না বিএসএফ ক্যাম্পে তার সাথে দেখা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ কেএম রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে সীমান্ত দিয়ে পুশইন হয়ে আসা তিনজনকে পুলিশ আটক করেছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গস্খহণ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে শালকোনা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার শরিফ কবির আহমেদ জানান, বিষয়টি তাদের জানা নাই।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

শিবিরের দুই নেতাকে গুলি : ৮ আসামির বিচার শুরু হবে কিনা আদেশ আজ

বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ

যশোরের শার্শায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন শ্যোন অ্যারেস্ট

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।