সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরের শার্শায় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ | চ্যানেল খুলনা

যশোরের শার্শায় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শায় ইব্রাহিম (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার সময় উপজেলার সামটা গ্রামের আনিছদ্দীনের আমবাগান থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইব্রাহিম শার্শা উপজেলার বড়বাড়িয়া পানবুড়ি গ্রামের আমজেদ হোসেনের ছেলে।

শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সেকেন্ড অফিসার এস আই আব্দুর রহিম হাওলাদার জানান, সকালে ইব্রাহিমের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। এরপর প্রাথমিক জিজ্ঞেসাবাদ করে জানতে পারি গতকাল দুপুরে ইব্রাহিমের কয়েকজন বন্ধু তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। তারপর থেকে তার আর কোন খোঁজ খবর পাওয়া যায়নি। তবে কি কারনে বা কি ভাবে এই মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের পরেই জানা যাবে। নিহতের গায়ে কোন আঘাতের চিহ্ন বা কোন আলামত পাওয়া যায়নি।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরের শার্শায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন শ্যোন অ্যারেস্ট

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

বেনাপোল স্থলবন্দরে বাণিজ্য সহজীকরণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন বন্দরের চেয়ারম্যান

যশোরে ৬ কোটি টাকার হিরাসহ ভারতীয় নাগরিক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।