সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত | চ্যানেল খুলনা

যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

সারাদেশের ন্যায় যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে উপজেলার কাশিপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর মাজারে বেলা ১১টায় রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেন যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল সেলিম রেজা পিএসসি।
এসময় উপস্থিত ছিলেন, যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের মেজর তৌফিক, সুবেদার মেজর জামিরুল, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর দৌহিত্র এস এম মিরাজুল ইসলাম সাইমুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে সকাল ৭টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শাড়াতলা সরকারী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনুল হক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

যশোরে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পুশ ইন ইস্যুতে সরকারের কঠোর অবস্থান দেখতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।