সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরের শার্শায় ভ্যান চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

যশোরের শার্শায় ভ্যান চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরের শার্শায় মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার বেড়ী নারায়নপুর গ্রামের ইসমাইল হোসেনের আমবাগান থেকে তাকে উদ্ধার করা হয়।

নিহত মনির হোসেন বেড়ী নারায়নপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। সে পেশায় একজন ভ্যান চালক।

স্থানীরা জানান, মনির হোসেনের সাথে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে ঝগড়া চলে আসছিলো। তার স্ত্রীর সাথে সেলিম হোসেন নামে একজনের পরোকিয়া চলছিলো বলে শুনা যাচ্ছে। সে কারণে এ হত্যাকাণ্ড হতে পারে। মনির হোসেনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে তার স্ত্রী এই হত্যাকান্ড ঘটিয়েছে।

শার্শা থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) এস এম আকিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নারায়নপুর গ্রামে একটি আম বাগানে মরদেহ ঝুলে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন‍্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাত দন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যা কান্ড। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রীয়াধীন। #

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

শিবিরের দুই নেতাকে গুলি : ৮ আসামির বিচার শুরু হবে কিনা আদেশ আজ

বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ

যশোরের শার্শায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন শ্যোন অ্যারেস্ট

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।