সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সিদ্ধার্থের আপত্তি নেই, জানালেন কিয়ারা | চ্যানেল খুলনা

যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সিদ্ধার্থের আপত্তি নেই, জানালেন কিয়ারা

যশের বিপরীতে কিয়ারা আদভানির অভিনীত সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল। বিশেষ করে দুই তারকার রসায়ন ও ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল। তবে সেই প্রত্যাশা বক্স অফিসে সাফল্যে রূপ নেয়নি। এবার ছবির ফলাফল এবং যশের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন কিয়ারা।

করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ হাজির হয়ে এ বিষয়ে কথা বলেন অভিনেত্রী। অনুষ্ঠানে করণ জানতে চান, যশের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ দৃশ্যগুলো দেখে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার প্রতিক্রিয়া কেমন ছিল।

জবাবে কিয়ারা বলেন, সিদ্ধার্থকে তিনি ভালো করেই চেনেন। তাই এ ধরনের দৃশ্য নিয়ে তাঁর স্বামীর বিশেষ কোনো সমস্যা নেই বলেই মনে করেন অভিনেত্রী। তবে সিদ্ধার্থের নির্দিষ্ট কোনো প্রতিক্রিয়ার কথা জানাননি তিনি।

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া ও সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়েও কথা বলেন কিয়ারা। এ প্রসঙ্গে ঐশ্বরিয়া রাইয়ের উদাহরণ টানেন তিনি। নিজের অভিনীত দৃশ্যগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য দেখেছেন বলে জানান অভিনেত্রী। তাঁর মতে, কেউ কেউ বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। একই সঙ্গে এ ধরনের দৃশ্যের ক্ষেত্রে সমাজের দ্বিচারিতাও তাঁর নজরে এসেছে। তাই নিজের অভিনয়ের পক্ষে আলাদা করে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করেননি তিনি।

‘টক্সিক’-এর বক্স অফিস ফলাফল নিয়েও হতাশা প্রকাশ করেন কিয়ারা। তাঁর ভাষ্য, সিনেমাটির এমন পরিণতি পুরো দলের কারও প্রত্যাশায় ছিল না। মুক্তির প্রথম সপ্তাহান্তের ফলাফল দেখে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।

তবে পরবর্তী সময়ে দর্শকদের কাছ থেকে পাওয়া প্রশংসা তাঁকে কিছুটা স্বস্তি দিয়েছে। বিশেষ করে পরিচিত অভিনয়গণ্ডি থেকে বেরিয়ে ভিন্ন ধরনের চরিত্রে কাজ করার জন্য প্রশংসা পেয়েছেন বলে জানান এই অভিনেত্রী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

খুনের রহস্যে জয়া-শ্রাবন্তী, অর্জুন দত্তের নতুন থ্রিলার ‘আরএসভিপি মার্ডার’

‘ভালো অভিনেত্রীদের নিয়ে আলোচনা হয় না, মেতে থাকেন ফালতুদের নিয়ে’

‘আমি কি জাহান্নামে চলে যাব?’ নিরাপত্তা নিয়ে প্রশ্ন পরীমনির

বাংলাদেশের সেরা সুন্দরী অভিনেত্রী সামিরা খান মাহি

তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত

বোট ক্লাবের মামলায় পরীমণির জামিন, ৫০০ টাকার মুচলেকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।