সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মোবাইলে কথা বলতে বলতে আ’লীগ নেতার মৃত্যু | চ্যানেল খুলনা

মোবাইলে কথা বলতে বলতে আ’লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ ধরে মোবাইলে কথা বলতে বলতে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় আব্দুল মজিদ (৪২) নামে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন।

মঙ্গলবার বিকালে ঈশ্বরদী-ঢাকা রেলপথের দিলপাশা স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মজিদ উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আব্দুল মজিদ দিলপাশার স্টেশনের কাছে রেলপথ ধরে মোবাইলে কথা বলতে বলতে হাঁটছিলেন। এমন সময় ঢাকা থেকে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রমের সময় তাকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় মজিদ রেলপথ থেকে প্রায় ৩০ গজ দুরে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উপজেলার উধুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম বাচ্চু ও সাধারণ সম্পাদক মাহবুব আলী বাবু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

এদিকে উধুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল মজিদের মৃত্যুতে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের এমপি তানভীর ইমাম গভীর শোক প্রকাশ করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

এনসিপির নেতা-নেত্রীর বিরুদ্ধে তরুণীর শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ দাবি করা জামায়াত এমপির বাবা বেঁচে আছেন

প্রবাসী প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অবস্থান

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, ছাত্রদল নেতা বহিষ্কার

১০ বছরের শিশু সাত মাসের অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।