সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মা দিবসে মায়ের দেওয়া কিডনিতে বাঁচল ছেলের প্রাণ | চ্যানেল খুলনা

মা দিবসে মায়ের দেওয়া কিডনিতে বাঁচল ছেলের প্রাণ

‘মায়ের ভালোবাসার কাছে পৃথিবীর সবকিছুই হার মানে’ সেই সত্যকে নতুন করে প্রমাণ করলেন শরীয়তপুরের এক মা। বিশ্ব মা দিবসে নিজের সন্তানের জীবন বাঁচাতে একটি কিডনি দান করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। হৃদয়ছোঁয়া এ ঘটনায় আবেগাপ্লুত হয়ে পড়েছে পুরো এলাকা।

জানা গেছে, শরীয়তপুরের জাজিরা পৌরসভার উত্তর বাইকশা এলাকার বাসিন্দা নাসিমা সুলতানা তার ছেলে নাসিম জাহান আকাশের জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছেন। রোববার (১০ মে) বিশ্ব মা দিবসেই ঢাকায় তার কিডনি প্রতিস্থাপন অপারেশন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

নাসিমা সুলতানা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিক্ষক হিসেবে তিনি যেমন শত শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে তুলছেন, তেমনি মা হিসেবে দেখালেন আত্মত্যাগের সর্বোচ্চ উদাহরণ।

ঢাকার সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে আকাশের অপারেশন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। অপারেশনটি পরিচালনা করছেন দেশের খ্যাতিমান কিডনি প্রতিস্থাপন সার্জন ও ইউরোলজিস্ট ডা. মো. কামরুল ইসলাম। দীর্ঘদিন ধরে স্বল্প খরচে কিডনি প্রতিস্থাপন ও মানবিক চিকিৎসাসেবার জন্য তিনি সুপরিচিত।

বিশ্ব মা দিবসে এই মায়ের আত্মত্যাগের গল্প শুধু শরীয়তপুর নয়, পুরো দেশের মানুষের হৃদয় ছুঁয়েছে। কারণ, পৃথিবীর সব অনুভূতির ঊর্ধ্বে একটাই শব্দ ‘মা’।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

মুন্সিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক আটক

টেকনাফে চলন্ত বাসে ডাকাতি, বিকাশের ২ কর্মীকে কুপিয়ে ৫৭ লাখ টাকা ছিনতাই

গাজীপুরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, ৪৮ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার

শ্রীমঙ্গলের পর হবিগঞ্জেও পুলিশের বাধা, এবার সড়কে বসে পড়লেন এনসিপি নেতারা

জলবায়ু সংকট মোকাবিলায় সবুজায়নকে জাতীয় দায়িত্ব হিসেবে নিতে হবে : তথ্যমন্ত্রী

নামের মিলের কারণে ৪ মাস কারাভোগ, ক্ষতিপূরণ হিসেবে পেলেন ৩০ লাখ টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।