সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় শার্শার যুবক নিহত | চ্যানেল খুলনা

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় শার্শার যুবক নিহত

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় রনি নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি শার্শার উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ি বেলতলা গ্রামের বিএনপি নেতা মাহমুদ সরদারের ছেলে। শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে মালয়েশিয়ার শ্রীরামবাং শহরে এ দুর্ঘটনাটি ঘটে।

রনির সহকর্মীরা মোবাইল ফোনে তার মৃত্যুর খবর বাড়িতে জানালে পরিবারে শোকের মাতম শুরু হয়। মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য তারা (পরিবারের সদস্যরা) সরকারের প্রতি দাবি জানিয়েছেন

পারিবারিক সুত্রে জানা যায়, আড়াই বছর আগে পরিবারে স্বচ্ছলতা ফেরাতে প্রবাস জীবন শুরু করেন রনি। শুরু থেকে তিনি কনস্ট্রাশনের কাজ করতেন। ঘটনার দিন সকালে নির্ধারিত ভবনে কাজের সময় একটি ক্রেনের চেইন ছিড়ে রনি চাপা পড়লে ঘটনাস্থলেই মারা যান। তার এক সহযোগী শ্রমিক মোবাইল ফোনে বাংলাদেশে তার পরিবারকে তা জানান।

নিহতের রনির বন্ধু আশিক জানান, মৃত্যু সংবাদ তার সহকর্মীরা মোবাইল ফোনে তার পরিবারে জানান। আর্থিক সচ্ছলতার আশায় রনিকে মালয়েশিয়ায় পাঠিয়েছিলো তার পরিবার। আমরা তার লাশ দ্রুত দেশে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানাচ্ছি।

কায়বা ইউনিয়নের চেয়ারম্যান আলতাব হোসেন জানান, রনি আড়াই বছর যাবত মালয়েশিয়ায় কাজ করতেন। আজ সকালে তার মৃত্যুর সংবাদ জেনেছি। তার মরদেহ দেশে পাঠানোর জন্য পরিবারের পাশাপাশি প্রবাসিরা চেষ্টা চালাচ্ছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

বেনাপোলে দুই মাসে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি

যশোরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।