সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাকে নিয়ে আজমির শরীফে সারা আলী খান | চ্যানেল খুলনা

মাকে নিয়ে আজমির শরীফে সারা আলী খান

বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খানের কন্যা সারা আলী খান। বাবার মতো সারাও এখন বলিউডে বেশ জনপ্রিয়। ‘সিম্বা’খ্যাত অভিনেত্রী এবার মা অমৃতা সিংকে নিয়ে গিয়েছেন রাজস্থানের আজমির শরীফ দরগাহতে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সেখানে পৌঁছে মায়ের সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে প্রকাশ করেন সারা। ছবির ক্যাপশনে লেখেন ‘জুম্মা মোবারক’। আর তা মুহূর্তেই শেয়ার হতে থাকে বিভিন্ন পেজে। ছড়িয়ে যায় চারিদিকে।

একটি ছবিতে দেখা যায়, আজমির শরীফ দরগার সামনে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি হয়েছেন সারা আলী খান ও তার মা অমৃতা সিং। আরেকটি ছবিতে তাদের মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এছাড়া তৃতীয় ছবিতে তাদের সঙ্গে অপর একজনকে দেখা যাচ্ছে। সারা এবং তার মা দুজনেই কাছাকাছি রঙের পোশাক পরেছেন। করোনার স্বাস্থ্যবিধি মানতে পরেছেন মাস্ক।

গত ৯ ফেব্রুয়ারি ছিল অমৃতা সিংয়ের জন্মদিন। সে সময় সারা তার ভাই ও ঘনিষ্ঠজনদের নিয়ে মায়ের জন্মদিন পালন করেন। মাকে সারপ্রাইজও দেন তিনি।

কদিন আগেই দ্বিতীয় সন্তান এসেছে সারার বাবা সাইফ আলী খান ও কারিনা কাপুর দম্পতির ঘরে। তাকেও দেখতে গেছেন সারা।

সর্বশেষ ‘কুলি নাম্বার ওয়ান’ সিনেমায় দেখা গেছে সারা আলী খানকে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘আতরঙ্গি রে’। আনন্দ এল রাই পরিচালিত সিনেমাটিতে সারার সঙ্গে রয়েছেন অক্ষয় কুমার ও ধানুশ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

এআই দিয়ে আপত্তিকর ভিডিও তৈরি ও ছড়ানো অপরাধ: মেহজাবীন

৬০ বছর বয়সে বাবা হওয়ার ইচ্ছা সালমান খানের

‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিটের মৃত্যু, শোকে ভেঙে পড়লেন সহশিল্পীরা

নিউ ইয়র্কের রাতে পুরস্কার হাতে রাফী-তমা-মাহি-মিথিলার উদযাপন

অফ-শোল্ডার টপসে নতুন লুকে নজর কাড়লেন সাদিয়া আয়মান

‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’, ওমরাহ শেষে কেয়া পায়েল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।