সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মণিরামপুরে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার | চ্যানেল খুলনা

মণিরামপুরে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

মণিরামপুর প্রতিনিধি ::  মণিরামপুর চিনাটোলা বাজার সংলগ্ন পুরাতন টায়ারের স্তুপ থেকে ককটেল ও দেশীয় উদ্ধার হয়েছে।
বুধবার পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিত্যাক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন থানার ওসি নুর-ই আলম সিদ্দিকী।
স্থানীয় টায়ার ব্যবসায়ী মিলন দাস জানান, তিনি পুরাতন টায়ারের ব্যবসা করেন। এদিন সকালে তিনি পুরাতন টায়ার আনতে গিয়ে টায়ারের মধ্যে বস্তায় দাসহ হকিস্টিক জিআই পাইপ দেখতে পান। সাথে সাথে তিনি মালিকককে খবর দেন। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে বস্তার ভিতর থেকে ৩টি দা, ৩টি হকিস্টিকও ৪টি জিআই পাইপ জব্দ করেন। একই জায়গার অপর একটি টায়ারের মধ্যে প্যাকেট থেকে ৭টি ককটেল উদ্ধার করেন।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ নুর-ই আলম সিদ্দিকী বলেন, উদ্ধারকৃত ককটেল সক্রিয় কিনা তা পরীক্ষা না করে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে জড়িতদের চিহ্নিত করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ

যশোরে শুটারগান-গুলিসহ তিনজন আটক

শার্শায় আওয়ামীলীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।