সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বেনাপোল সীমান্তে ৯ কেজি ২শ' গ্রাম স্বর্নসহ মহিলা আটক | চ্যানেল খুলনা

বেনাপোল সীমান্তে ৯ কেজি ২শ’ গ্রাম স্বর্নসহ মহিলা আটক

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলের সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৯ কেজি ২শ’ গ্রাম ওজনের ৫৭টি সোনার বারসহ বানেছা খাতুন (৩৫) নামের এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা । আটক নারী সীমান্তের সাদিপুর গ্রামের দুঃখে মিয়ার স্ত্রী।
শুক্রবার (২৮ আগষ্ট) রাত ১০ টার সময় তার নিজ বাড়ি থেকে সোনার বারসহ আটক করা হয়।
বিজিবি জানায়, গোপনে একটি খবর আসে সাদিপুর গ্রামের বানেছা নামে একজন নারী স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচার করবে। এ ধরনের খবরের ভিত্তিতে বেনাপোল বিজিবি কোম্পানী সদরের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে চালিয়ে ৯ কেজি ২শ’ ওজনের ৫৭ পিস সোনার বারসহ বানেছাকে হাতেনাতে আটক করা হয় । যার মুল্য সাড়ে ৫ কোটি টাকা বলে বিজিবি জানিযেছেন।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ সেলিম রেজা সোনারবার সহ বানেছা নামে একজন নারী স্বরী পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ

যশোরে শুটারগান-গুলিসহ তিনজন আটক

শার্শায় আওয়ামীলীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।