সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বেনাপোল সীমান্তে ৪৯ পিচ স্বর্ণের বারসহ পাচারকারী আটক | চ্যানেল খুলনা

বেনাপোল সীমান্তে ৪৯ পিচ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৩.৮ কেজি ওজনের ৪৯ পিচ স্বর্ণেরবারসহ মোমিনুর রহমান (৫০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে বেনাপোল সীমান্তের সাদিপুর সড়কের সিটি আবাসিক হোটেল থেকে এসব স্বর্ণসহ তাকে আটক করে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা। আটক মোমিন বেনাপোল সাদিপুর গ্রামের হাসমত উল্লাহর ছেলে। জব্দকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৮শ’ ২০ গ্রাম। জব্দকৃত স্বর্ণের সিজার মূল্য প্রায় ২ কোটি টাকা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র যশোর-৪৯ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একজন পাচারকারী বিপুল পরিমানের স্বর্ণ নিয়ে বেনাপোল বর্ডারের সাদিপুর মোড়ে সিটি আবাসিক হোটেলে অবস্থান করছে। এসময়ে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশী চালিয়ে ৪৯পিচ স্বর্ণেরবার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৮শ’ ২০ গ্রাম । যার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা । আটককৃতের নামে স্বর্ণ পাচারের মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জাননা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

শার্শায় ৩ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

কেশবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন পরিবারের

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।