সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বেনাপোল সীমান্তে বিজিবি ও বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

বেনাপোল সীমান্তে বিজিবি ও বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত

বেনাপোলে বাংলাদেশ ভারত সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানী কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে বেনাপোল বেকপোস্ট আইসিপি ক্যাম্পের মেইন পিলার ১৮/৮ এস এর শূন্য লাইনে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল কাদের।

কোম্পানি কমান্ডার পর্যায়ের এই পতাকা বৈঠক বিজিবির প্রতিনিধিত্ব করেন যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল কাদের। অপরদিকে বিএসএফের প্রতিনিধিত্ব করেন কলকাতা-০৫ বিএসএফ ব্যাটালিয়নের পেট্রাপোল ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর সুনীল কুমার।

বুধবার (২২ জানুয়ারি) বেনাপোল আইসিপি ক্যাম্পের অধীনস্থ গাতীপাড়া পোষ্টের বিপরীতে ভারতের জয়ন্তীপুর মিজান মোল্লার বাড়ির পাশে বিএসএফ কর্তৃক ০২ ফিট উচ্চতার সিমেন্টের খুঁটি স্থাপন করাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর পরিপেক্ষিতে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি পক্ষ থেকে আলোচনা করলে প্রতি উত্তরে বিএসএফ এর কোম্পানি কমান্ডার জানান, ভারতীয় সিভিল আমিন দ্বারা ব্যক্তি মালিকানা জমি অংশীদার বন্টনের জন্য সীমানা নির্ধারণ করার জন্য সিমেন্টের খুঁটি স্থাপন করা হয়েছে।

বিজিবি কোম্পানি কমান্ডার বলেন, এখন থেকে সীমান্ত এলাকায় কোন উন্নয়ন ও সংস্কারমূলক কাজ শুরু করার আগে বিজিবিকে অবগত করে অনুমতি পেলে কাজ করবেন বিএসএফ। বিএসএফ সীমান্তে কোন কাজ শুরু করার আগে বিজিবিকে অবগত করে অনুমতি পেলে কাজ শুরু করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

যশোরে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পুশ ইন ইস্যুতে সরকারের কঠোর অবস্থান দেখতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।