সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বেনাপোল সীমান্তে ফেন্সিডিল-মদসহ ১৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ | চ্যানেল খুলনা

বেনাপোল সীমান্তে ফেন্সিডিল-মদসহ ১৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সীমান্তে নিরাপত্তা জোরদার করতে ধারাবাহিক তৎপরতার অংশ হিসেবে যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ।

বৃহস্পতিবার (২৯ মে) দিনভর পরিচালিত এসব অভিযানে যশোর-৪৯ বিজিবি ব‍্যাটালিয়নের সদস্যরা প্রায় ১৩ লাখ ৪৯ হাজার ৮শ’ টাকা মূল্যের ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেন।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিদেশি মদ, ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, শাড়ি, কম্বল, থ্রি-পিস, কসমেটিকস ও বিভিন্ন ধরনের ওষুধ। এসব পণ্য চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চলছিল বলে নিশ্চিত করেছে বিজিবি।

অভিযান গুলো পরিচালিত হয় যশোর-৪৯ বিজিবি’র আওতাধীন আন্দুলিয়া, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট সীমান্ত এলাকাজুড়ে। প্রতিটি অভিযানে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট টহল দলের কমান্ডাররা। অভিযানে বিজিবি’র পূর্ব পরিকল্পিত গোয়েন্দা তথ্য ও মাঠ পর্যায়ের তৎপরতা মুখ্য ভূমিকা পালন করে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, “সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করে যাচ্ছে। গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে পূর্ব পরিকল্পনার ভিত্তিতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। আমাদের লক্ষ্য সীমান্তকে নিরাপদ রাখা এবং চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়া।”

বিজিবি সূত্রে আরও জানা গেছে, জব্দকৃত মাদক ও চোরাচালান পণ্যসমূহ যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কাস্টমস ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন শ্যোন অ্যারেস্ট

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

বেনাপোল স্থলবন্দরে বাণিজ্য সহজীকরণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন বন্দরের চেয়ারম্যান

যশোরে ৬ কোটি টাকার হিরাসহ ভারতীয় নাগরিক আটক

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।