সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বেনাপোল চেকপোস্ট দিয়ে মমতার জন্য দূর্গাপূজার উপহার পাঠালেন প্রধানমন্ত্রী | চ্যানেল খুলনা

বেনাপোল চেকপোস্ট দিয়ে মমতার জন্য দূর্গাপূজার উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

বেনাপোল প্রতিনিধি : আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রধানমন্ত্রীর এ উপহার সামগ্রী ভারতে পাঠানো হয়। এদিন সন্ধ্যায় কলকাতায় নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনের উপ-হাইকমিশনার তৌফিক হাসান উপহারটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কার্যালয় ‘নবান্ন’তে গিয়ে তার হাতে পৌঁছে দেন।

বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রুবেল বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পাঠানো উপহারসামগ্রী দুপুর ১২টার দিকে বেনাপোল চেকপোস্ট থেকে নিয়ে ওপারে পেট্রাপোল চেকপোস্টে পৌঁছে দিয়েছি।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ প্রটোকল অফিসার আতাউর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বেনাপোলে পাঠানো হয়। সেটা গ্রহণের জন্য পেট্রাপোলে আগে থেকেই অবস্থান করছিলেন কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিবের সহকারী আলম হোসেন।

কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশনের ডেপুটি কমিশনার বিএম জামাল হোসেন (পলিটিক্যাল) স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার সামগ্রী সন্ধ্যায় কলকাতা পৌঁছায়। পরে উপহার সামগ্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দফতরে পৌঁছে দেয়া হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

যশোরে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পুশ ইন ইস্যুতে সরকারের কঠোর অবস্থান দেখতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।