সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বেনাপোলে সাড়ে ৬০ লক্ষ টাকার ভায়াগ্রা পাউডার জব্দ | চ্যানেল খুলনা

বেনাপোলে সাড়ে ৬০ লক্ষ টাকার ভায়াগ্রা পাউডার জব্দ

বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে চার বস্তায় ২০১ দশমিক ৫ কেজি ভায়াগ্রা পাউডারের একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসব ভায়াগ্রা পাউডারের আনুমানিক মূল্য ৬০ লাখ ৪৫ হাজার টাকা। শনিবার (১৭ মে) দুপুরে বেনাপোল বাজারের এসএ পরিবহণের সামনে পাকা রাস্তার ওপর থেকে ভায়াগ্রার এ চালানটি জব্দ করা হয়।

বিজিবি জানায়, চোরাকারবারিরা ভ্যানযোগে ভায়াগ্রা পাউডারের বড় একটি চালান নিয়ে এসএ পরিবহণের সামনে পাকা রাস্তার ওপর আসে। এ সময় বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে চারটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ভায়াগ্রা পাউডারের বস্তাগুলি জব্দ করা হয়। ভায়াগ্রার চালানটি পাচারের উদ্দেশ্যে এসএ পরিবহণের সামনে আনা হয়েছিল।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, মাদকদ্রব্য ও চোরাচালান রোধে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল জোরদার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরের শার্শা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫৯৭ বোতল মদক জব্দ

যশোরের শার্শায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শার্শা উপজেলা বিএনপির ২জনকে কারণ দর্শানো নোটিশ

যশোরে পাঁচটি আগ্নেয়াস্ত্র, ৫০ রাউন্ড গুলিসহ একজন আটক

দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে বেনাপোলে ৩ যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

যশোরে ভুয়া অতিরিক্ত সচিব আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।