সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বেনাপোলে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে যুবক নিহত, আহত-১ | চ্যানেল খুলনা

বেনাপোলে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে যুবক নিহত, আহত-১

যশোরের বেনাপোলে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চয়ন (২২) নামে এক যুবক নিহত ও অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল পৌর গেট সংলগ্ন বাস টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চয়ন বেনাপোল ভবেরবেড় গ্রামের নুর মোহাম্মদের ছেলে। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

আহত হয়েছেন কাগজপুকুর গ্রামের শাহিনের ছেলে। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন জানান, চয়ন মোটরসাইকেল যোগে বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং সঙ্গে থাকা শাহিন নামে এক যুবক গুরুতর আহত হন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

বেনাপোলে দুই মাসে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি

যশোরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।