সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বেনাপোলে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলনে অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

বেনাপোলে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলনে অনুষ্ঠিত

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে। বেনাপোল সদর বিজিবি ক্যাম্পে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বলে জানান খুলনা সেক্টর সদর দফতরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) খসরু রায়হান।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ডিআইজি সাউথ বেঙ্গল কলকাতা তারানী কুমারের নের্তৃত্বে ২১সদস্যের একটি টিম বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

এসময় বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরী ও যশোর-৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী তাদেরকে শুভেচ্ছা জানান।

বাংলাদেশে প্রবেশের পর বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সামনে বিএসএফ দলটিকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। এসময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

পরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে ২কিলোমিটার দুরে বেনাপোল সদর বিজিবি ক্যাম্পে তাদেরকে নিয়ে যাওয়া হয়।

খসরু রায়হান বলেন, এই সম্মেলনে ২১ সদস্যের বিজিবি কর্মকর্তারা অংশ গ্রহন করেন। মধ্যাহ্ন ভোজের পর বিকাল ৪টায় শেষ হয় সীমান্ত সমন্বয় সভা।

এ সম্মেলনে সীমান্তে হত্যা বন্ধ, অবৈধ পারাপার, মাদক পাচার ও চোরাচালানি পণ্য পাচার বন্ধে বিজিবি বিএসএফ একমত পোষন করেছেন।

বাংলাদেশ-ভারত ১৯৭৫ সালের সীমান্ত চুক্তির আলোকে যে কোন সমস্যার শান্তিপূর্ণ সমাধান এবং সীমান্তে শান্তিশৃঙ্খলা রক্ষায় অবৈধ স্থাপনা নির্মান ও উন্নয়ন মূলক কাজের সমাধানে ফলপ্রসু আলোচনা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

বেনাপোল স্থলবন্দরে বাণিজ্য সহজীকরণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন বন্দরের চেয়ারম্যান

যশোরে ৬ কোটি টাকার হিরাসহ ভারতীয় নাগরিক আটক

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ

যশোরে অর্ধশতাধিক যাত্রীসহ চলন্ত বাসে আগুন

স্বাধীনতা দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে গার্ড অব অনার প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।