সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বেনাপোলে দু'মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত | চ্যানেল খুলনা

বেনাপোলে দু’মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত

যশোরের বেনাপোলে দু’মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুমন মাহমুদ (৩২) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। তিনি বেনাপোল পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক।

বুধবার (১১ই মে) সকালে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সুমন মাহমুদ বেনাপোল পোর্ট থানার নারায়নপুর গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে।

জানাযায়, গত ৭ই মে রাতে সুমন মাহমুদ বেনাপোল বাজার থেকে বাসায় ফিরছিলো। পথিমধ্যে বেনাপোল পৌরসভার পাশে টিভিএস মোটরসাইকেল শোরুমের সামনে তিনি পৌঁছালে অপর দিক আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুমন মারাত্নক আহত হলে তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরে কাভার্ড ভ্যানের চাপায় ইজিবাইক-ভ্যানের চার যাত্রী নিহত, সড়ক অবরোধ

শার্শায় শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোরে ১৭ মামলার আসামি ভাগ্নে ইমন আটক

যশোরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

যশোরের ঝিকরগাছায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

নওয়াপাড়ার ব্যবসায়ী আনিছ হত্যার প্রধান আসামি শাহ মাহমুদ আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।