সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বেনাপোলে ট্রাকের ধাক্কায় যুবক নিহত | চ্যানেল খুলনা

বেনাপোলে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোলের বাইপাস সড়কে দূর্ঘটনায় শহর আলী (১৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মৃত শহর আলী বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের জলিল শেখের ছেলে।
সোমবার (২৫ নভেম্বর) ভোরে বেনাপোল ছোট আঁচড়া গ্রামের বাইপাস সড়কে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত যুবক ভোরে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে গ্রামবাসী রাস্তায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন খান সড়ক দূর্ঘটনায় যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘাতক যানবাহনটি সনাক্তকরণের প্রক্রিয়া চলছে।’ #

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

শার্শায় ৩ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

কেশবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন পরিবারের

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।