সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বেনাপোলে আন্তর্জাতিক কাস্টম দিবস পালিত | চ্যানেল খুলনা

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টম দিবস পালিত

বেনাপোল প্রতিনিধি :: বেনাপোলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক কাস্টম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বেনাপোল কাস্টমস ক্লাবে একটি সেমিনারের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার ২৬ শে জানুয়ারি সকাল ১১টায় কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেট যশোর কমিশনার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ঢাকার প্রেসিডেন্ট এস এম হুমায়ুন কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টমস কমিশনার (চলতি দায়িত্ব ) আবদুল হাকিম।

এসময় স্বাগত বক্তব্য প্রদান করেন, বেনাপোল কাস্টম হাউজের জয়েন্ট কমিশনার শাফায়েত হোসেন, বেনাপোল কাস্টম হাউজের জয়েন্ট কমিশনার আব্দুল রশিদ মিয়া। সেমিনার অনুষ্ঠানের মধ্যে বাংলাদেশ কাস্টমসের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়নের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও কাস্টম কর্মকর্তাবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ

যশোরে শুটারগান-গুলিসহ তিনজন আটক

শার্শায় আওয়ামীলীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।