সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশী তরুণীকে ফেরত | চ্যানেল খুলনা

বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশী তরুণীকে ফেরত

বেনাপোল প্রতিনিধিঃ ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময়ে সীমান্তের অবৈধপথে ভারতে পাচার হওয়া রাজগঞ্জ মনিরামপুরের মৃত কাদেরের কন্যা সুমাইরা খাতুন (৩০) নামে এক বাংলাদেশি তরুণীকে ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তরুণীকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। লাইট হাউজ নামের একটি এনজিও সংস্থা তরুণীদের পরিবারের কাছে পৌঁছে দিতে নিজেদের জিম্মায় নিয়েছে।

লাইট হাউজ যশোর শাখার ইনচার্জ আনিসুজ্জামান ও বেনাপোলের ইনর্চাজ মানসুরা খাতুন জানান, সংসারে অভাব-অনটনের কারণে সাড়ে ৪ বছর আগে এই বাংলাদেশি তরুণী দালালের খপ্পরে পড়ে সীমান্তের অবৈধপথে ভারতে যান। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। সেখান থেকে মাদ্রাজের সোস্যাল সার্ভিস ইমারেল রিচার্ড রাইটনাউ ফাউন্ডেশন নামে একটি শেল্টার হোম তাদেরকে ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে।

পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে বিশেষ ট্রাভেল পারমিট আইনে তাকে দেশে ফেরার ব্যবস্থা করা হয়। রাতেই বেনাপোল পোর্ট থানা থেকে নিয়ে যশোরে রওনা দিয়েছেন তারা। পরে তাদের অভিভাবকদের কাছে পৌঁছে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে লাইট হাউজ এনজিওর হাতে তুলে দেয়া হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

শার্শায় ৩ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

কেশবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন পরিবারের

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।